ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতলে ৮৭২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৭২ জন।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬২ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। পুরুষ একজনের বয়স ৭১-৭৫ বছরের মধ্যে। আর নারীদের একজনের বয়স ২১-২৫ বছরের মধ্যে, একজনের ২৬-৩০ বছরের মধ্যে, একজনের ৫১-৫৫ বছরের মধ্যে ও অপরজনের ৬৬-৭০ বছর বয়সের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত