চৌধুরী হানিফ শোয়েব সিটিজেনস ব্যাংকের নতুন চেয়ারম্যান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

গত ১৪ সেপ্টেম্বর সিটিজেনস ব্যাংক পিএলসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় অধিকাংশ শেয়ারহোল্ডার/পরিচালকদের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চৌধুরী হানিফ দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতার একজন ব্যবসায়ী। তিনি সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক। চৌধুরী হানিফ শোয়েব সিটিজেনস ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যাংকের কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা, তার প্রতিপালন ও অনুসরণীয় কার্যপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত