রাত পোহালেই চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এ উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল চেন্নাই পৌঁছলেও ভিসা জটিলতায় দেরি হয়েছে সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্র থেকে ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় তার জন্য আরব আমিরাত থেকে ভিসার ব্যবস্থা করা হয়। গতকাল রাতেই তিনি দলের সঙ্গে যোগ দেন।
চেন্নাইয়ে আজ বুধবার প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মাঝেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি নিয়েই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে গরমের কারণে অনুশীলনও কড়াকড়ি ছিল না। ভৌগলিক অবস্থানের কারণে চেন্নাইয়ে এমনিতেই গরম বেশি। এই আবহাওয়াতেই আগামী পাঁচদিন শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে হবে টাইগারদের।
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর সাকিব দেশে ফেরেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তিনি সরাসরি চলে যান ইংল্যান্ডে। কাউন্টি দল সারের হয়ে একটি ম্যাচে দারুণ বোলিং করে দুই ইনিংসে নেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে সফল হতে পারেননি। সেই ম্যাচ আরও আগে শেষ হলেও ভিসা জটিলতার কারণে সাকিবের ভারত যাত্রায় দেরি হয়।
চেন্নাইয়ের উইকেট নিয়ে গত কয়েকদিন ধরেই অনেক জল্পনা চলছে। কিছু গণমাধ্যম দাবি করেছে, চেন্নাইয়ের চিরচরিত স্পিন উইকেট বদলে ফেলা হচ্ছে। আবার ক্রিকইনফো জানিয়েছে, চেন্নাই টেস্ট হবে লাল মাটির উইকেটেই। থাকবে স্পিনারদের সুবিধা। এ কারণে বোলার সাকিবের ওপর থাকবে বাড়তি দায়িত্ব্। সেইসঙ্গে যদি তিনি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, তাহলে সোনায়-সোহাগা।
রোনালদোর ক্লাবে কোচ টিকছে না, দেড় বছরে তিনজনের বিদায়
‘অবসর এখন মশকরা হয়ে গেছে’ – তামিম-স্টোকদের খোঁচালেন রোহিত
বাংলাদেশকে ভয় পাই না, সম্মান করি: গম্ভীর
কোহলি-গম্ভীরের মাঝে কে বেশি ঝগড়াটে?