রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এই দফায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ জুন সফল অস্ত্রোপচার হয় সাবেক এই প্রধানমন্ত্রীর।
বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই