যুক্তরাষ্ট্রে আদালতে ঢুকে বিচারককে হত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের একটি আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার লেচার কাউন্টি আদালত ভবনে এ ঘটনা ঘটে। লেক্সিংটন থেকে এটি প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিচারককে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লেচার কাউন্ট্রির শেরিফ মিকি স্টিনেসকে। গ্রেপ্তারকৃত শেরিফ মিকি স্টিনেসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। কেন্টাকি পুলিশ জানায়, বিচারকের সঙ্গে আদালতে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুলি করেন শেরিফ।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে এবং অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। বিচারক হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এটিকে নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করে নিহত বিচারকের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছে কেন্টাকির রাজ্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত