সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি পূজা চেরীর কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটু অন্যরকম দেখাচ্ছে। নেটিজনদের মতে, ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে তাকে। অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।
রাসেল নামের একজন ছবির নিচে আফসোস করে লিখেছেন, ‘আহা রে, আগেই তো পূজা চেরীকে অনেক সুইট লাগত, এখন তাকে আর আগের পূজা চেরী মনে হয় না।’
পূজা চেরী গণমাধ্যমে বলেন, ‘দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬–১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।’
সার্জারি প্রসঙ্গে তিনি বলেন ‘ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। আমি জানি, প্লাস্টিক সার্জারির ফলাফল একটা সময় গিয়ে ভালো নয়। চেহারার বা ত্বকের কিছুটা হলেও ক্ষতি হবেই। করলে তো আগেই করতে পারতাম। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।’
অভিনেত্রীর ভাষ্য, আমি তো প্লাস্টিক সার্জারি করিনি। করে যদি গোপন রাখতে চাইতাম, মানুষ জেনে গেলে খারাপ লাগত।
প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে পূজা চেরী অভিনীত দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘আগন্তুক’। এ মুহূর্তে অভিনেত্রীর হাতে নতুন কোনো ছবি নেই।
মুখোশধারীদের চেনার চেষ্টা করছেন কৌশানী