রাজধানীর মালিবাগ রেলগেটের পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।
আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসাআই) রফিকুল ইসলাম জানান, ওই নারী মালিবাগ রেলগেটের পাশের রেললাইন দিয়ে অসাবধানতা পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
