অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইয়ে হারে শুরু বাংলাদেশের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

তিন সপ্তাহ আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

ফিফা র‍্যাংকিংয়ে সিরিয়ার অবস্থান ৯২ আর বাংলাদেশের ১৮৬। র‌্যাংকিং জাতীয় দলের হলেও দুই দেশের ফুটবলের বাস্তবতা বোঝা যায় এখান থেকেই। ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল সিরিয়া অনূর্ধ্ব-২০ দল। দুই অর্ধে দু'টি করে গোল করে সিরিয়া।

পঞ্চম মিনিটে গোল করেন ইসা কাওয়া। ১২ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেনাজ ইউসা। ২২তম মিনিটে বক্সে ভালো ক্রস বাড়িয়েছিলেন ইফতিয়ার হোসেন, কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি কেউ। ৭৩ মিনিটে ফিরতি শটে গোল করেন ওয়েসাম ডুখান। শেষ দিকে ফ্রি কিকে ব্যবধান বাড়ান আনাস। এই গোলে অবশ্য দায় আছে বাংলাদেশের গোলকিপারের। কাছের পোস্টে নেওয়া সিরিয়ার এই ফরোয়ার্ডের ফ্রি কিকে বল গোলকিপার মাহিনের হাত হয়েই জালে জড়ায়।

আগামী সোমবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দশটি গ্রুপ। দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত