সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ এএম

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহিদ ফারুকের অবস্থান নিশ্চিত হয়ে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৮ সালে তিনি বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বেই বহাল থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত