মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক