জামাতুল আনসার ফিল হিন্দালের ৩২ সদস্যের জামিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩২ জনকে জামিন দিয়েছে বান্দরবান জেলা দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর তাদের বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে আটক করেছিল র‌্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের বিরুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। তাদের চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই ৩২ জনের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র‌্যাব দাবি করেছিল।

আসামিপক্ষের আইনজীবী আলমগীর চৌধুরী দাবি করেন, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের হয়রানি করার উদ্দেশে আটক করে জঙ্গির তকমা লাগায়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো অভিযোগ না পাওয়ায় আদালত তাদের জামিন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত