শিশুকে সঞ্চয় শেখানোর কৌশল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

সন্তানের ভালোর জন্য ছোট থেকেই সঞ্চয় কৌশল শেখাতে হবে। এটি জীবনের অন্যতম প্রয়োজনীয় শিক্ষা। ছোট থেকেই বুঝে শুনে খরচ করতে শিখলে জীবনের কোনো পরিস্থিতিতেই মানিয়ে চলতে অসুবিধা হবে না। কৌশলগুলো জেনে নেওয়া যাক। 

* টাকা জমানোর জন্য ছোট্ট ব্যাংক কিনে দিন। তার ব্যাংককে ব্যাংক হিসেবে গুরুত্ব দিন। দেখবেন আপনার সন্তান সঞ্চয়ের প্রতি যত্নশীল হবে।

* তাকে প্রয়োজন ও শখের পার্থক্য শেখান। তার ঘরের বিল বোর্ডে দুই পাশে ভাগ করে দুইটি তালিকা করে দিন। এতে সে শখের জিনিসের প্রতি অযথা ব্যয় কমাতে শিখবে। 

* ছোট থেকেই সন্তানকে অল্প করে টাকার দায়িত্ব দিন। সামান্য অর্থ সামলে রাখতেও দায়িত্ববোধ প্রয়োজন। ছোট থেকে ছোট ছোট অঙ্কের দায়িত্ব দিলে বড় হয়ে তার আর সমস্যা হবে না। 

* কোনো মাসের ইন্টারনেট বা ইলেকট্রিসিটি বিল কত এসেছে, কীভাবে এই বিল আরও কমানো যায় তা নিয়ে সন্তানের সঙ্গে আলাচনা করুন। ও কী ভাবছে জানতে চান।

* সন্তানকে সঙ্গে নিয়ে বাজার করতে যান। ওর হাতে তালিকা ধরিয়ে দিন। কী কী কিনতে হবে, আর কত টাকায় কিনতে হবে তা বুঝিয়ে দিন। যে খুচরা পয়সা বাঁচবে তা ভরে দিন ওর ছোট্ট ব্যাংকে। এতে সে বাজেটের মধ্যে বাজার করা ও সঞ্চয় করার গুণ রপ্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত