মুসল্লির ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়া

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার ইচ্ছা থাকলে আগে মসজিদে চলে আসা উচিত। পরে এসে সুবিধা মতো জায়গায় বসার জন্য মুসল্লির ঘাড় ডিঙিয়ে সামনে আগানো মসজিদের আদব ও ইসলামি শিষ্টাচারের পরিপন্থি কাজ। একবার রাসুল (সা.) জুমার খুতবা দিচ্ছিলেন। এক লোক সবার ঘাড় ডিঙিয়ে সামনে আসছিল। রাসুল (সা.) তাকে বললেন, বসো! তুমি মানুষকে কষ্ট দিলে। (আবু দাউদ)

আমাদের সমাজে একটি কাজ প্রায়শই দেখা যায় যে, এলাকার মসজিদে এলাকার কোনো বড় রাজনৈতিক নেতা কিংবা কোনো দানবীর মসজিদে নামাজের জন্য উপস্থিত হলে তার জন্য সামনের কাতারে জায়নামাজ বিছানো হয় এবং সে সবার ঘাড় ডিঙিয়ে সামনে যায়। আবার কোনো প্রতিষ্ঠানের প্রধান মসজিদে এলেও একই চিত্র ফুটে ওঠে। কিন্তু এটা কোনো ইসলামি শিষ্টাচার তো নয়ই বরং ইসলামের পরিপন্থি কাজ। মানুষের ঘাড়ের ওপর দিয়ে আসার কারণে মানুষের অন্তরে বিরক্তির সৃষ্টি হয়। এ কারণেই রাসুল (সা.) এমনটি করতে নিষেধ করেছেন।

গ্রন্থনা : মো. আব্দুল ওহাব

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত