হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ এএম

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ-চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। পরে ইউএনওসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ঘরবাড়ি নির্মাণে হয়রানি, মিথ্যা মামলা, চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবে না। সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত