রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কানাডা থেকে দেশে ফেরার পর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সুলতান মোহাম্মদ মনসুরকে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে আটক করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, পুলিশসহ আহত ৩০