গাইবান্ধায় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মোতিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর পাঁচটার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, ১৯৮৮ সালের আব্দুল মতিসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় আদালত আব্দুল মতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে দীর্ঘ ৩৬ বছর পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
