রূপপুর প্রকল্প

রেডিয়েশন মনিটরিং ব্যবস্থা পৌঁছাবে শিগগিরই

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্প্রতি রাশিয়া থেকে শিপমেন্ট করা হয়েছে, যা শিগগিরই প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসাটম।

গুরুত্বপূর্ণ এসব যন্ত্রপাতি সে দেশে তৈরি করেছে রসাটমের অধীনে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান স্পেশালাইজড সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (এসএনআইআইপি)। স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থার সাহায্যে নির্ধারিত বস্তুর রেডিয়েশন প্যারামিটার সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং ডেটা ডিসপ্লে করা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত