ফুডি ২০২৪ সালের বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড-এ সেরা রিটেইল স্টার্টআপ (অনারেবল মেনশন) পুরস্কারে সম্মানিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
মাত্র কয়েক মাসের মধ্যে ফুডি অ্যাপস ৪.৫ লক্ষাধিক ডাউনলোড হয়েছে এবং ৪ হাজারের বেশি রেস্তোরা প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত আছে। প্রায় প্রতিটি রেস্তোরাতেই মাসব্যাপী ফুডি প্ল্যাটফর্মে অফার রয়েছে। এ ছাড়াও দ্রুততম সময়ে খাবার পৌঁছে দিতে ফুডিতে আছে আড়াই হাজারেরও বেশি রাইডার। ফুড ডেলিভারির পাশাপাশি ফুডিতে ফুল ডেলিভারি, ডাইন-ইন এবং পিক-আপ সেবাও রয়েছে।
পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি টাকা: সিপিডি