বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম

আর কয়েকঘণ্টা পর আজ রবিবার সন্ধ্যায় গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতের দলটি কাগজে–কলমে অনেকটা দ্বিতীয় সারির দল। থাকছেন না রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরা, যশস্বী জয়সোয়ালরা।

এসব কারণে সমর্থকদের আগ্রহ- কেমন হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের একাদশ? শুবমান গিল দলে না থাকায় ওপেনিংয়ে দেখা যেতে পারে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। তিন নম্বরে আসবেন যথারীতি সূর্যকুমার। পান্তের অনুপস্থিতে চার নম্বরে দেখা যেতে পারে অল-রাউন্ডার রিয়ান পরাগকে। ৫ নম্বরে খেলতে পারেন তিলক বর্মা কিংবা নীতিশ কুমার।

এরপর আসবেন হার্দিক পান্ডিয়া ও রিংকু সিং। ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকার কথা ওয়াশিংটন সুন্দরেরও। স্পিন আক্রমণে রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে দেখা যেতে পারে। পেস আক্রমণে অভিষিক্ত হতে পারেন ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বোলিং করা মায়াঙ্ক যাদব। অন্য পেসার হিসেবে অর্শদীপ সিংয়ের জায়গা নিশ্চিত।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত