২৪ দিন তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার (৬ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান খাগড়াছড়ি জেলার বিষয়টি নিশ্চিত করেন।

খাগড়াছড়ি জেলা ছাড়াও রাঙামাটি ও বান্দরবানে একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। 

জানা যায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত