চেয়ারম্যানের বিশ্রামাগারে কম্বল ও টিসিবির তেল!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:১২ এএম

নরসিংদীর রায়পুরায় উপজেলার একটি ইউনিয়ন পরিষদ থেকে সরকারি শীতবস্ত্র (কম্বল) ও টিসিবির তেল উদ্ধার করেছে মেম্বার ও স্থানীয়রা। গতকাল রবিবার দুপুরে পলাশতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের বিশ্রামাগারের একটি গোপন কক্ষ থেকে সরকারি ৮০টি কম্বল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে টিসিবির হলমার্কযুক্ত এক লিটারের চারটি তেলের বোতলও উদ্ধার করে তারা।

গতকাল মেম্বার ও স্থানীয়রা চেয়ারম্যানের বিশ্রামাগারের তালা ভেঙে সেখান থেকে ৮০টি কম্বল ও চারটি টিসিবির তেলের বোতল উদ্ধার করেন।

জানা যায়, পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া সরকার পতনের পর থেকেই নিয়মিত অফিস করেন না।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, এ বছরের মার্চ মাসের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতি ইউনিয়নের চেয়ারম্যানকে এক বস্তা করে কম্বল দেন। তখন অনেকটা গরম পরে যাওয়ায় কম্বলগুলো বিতরণ করিনি। ভেবেছি এবারের শীতে বিতরণ করব। আর তেলের বিষয়টা আমি জানি না। কে বা কারা এটি করেছে সেটি আমি অবগত নই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত