ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সুলতান মাহমুদ মিয়া। তার ১০ বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক বর্তমানে ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। সে মাটিকাটার স্কাইলার্ক মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ার পর প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা চলছিল কিন্তু অবস্থার অবনতি হলে গত ২২ মার্চ তাকে সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেটির পুরো চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন, যার মধ্যে ইতোমধ্যে ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
অন্যদিকে বাকি ২৪ লাখ টাকার ব্যবস্থা করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আত্মীয়-স্বজন ও নিজের সম্পদ বিক্রি করেও এত বিশাল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন সুলতান মাহমুদ। তাই তিনি দেশের বিত্তবান ও দাতাসংস্থার নিকট সহায়তার আবেদন জানিয়েছেন।
তার স্কুলের প্রধান শিক্ষক সাফায়াত হোসেন বলেন, আবু বক্করের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তার আরও উন্নত চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন। একজন মেধাবী ও অসহায় ছাত্রের চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সহযোগিতার জন্য যোগাযোগ— সুলতান মাহমুদ মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০২০৩০২০৪৩৯৬৪০০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা।
