বিশ্বকাপ বাছাইয়ে এই অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত দলে ডাক পেয়েছিলেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ২০ বছর বয়সী এই উইঙ্গারের নাম প্রত্যাহার করা হয়েছে স্কোয়াড থেকে।
ফলে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াড থেকে পাওলো দিবালা, নিকো গঞ্জালেস, মার্কোস অ্যাকুনার পর ছিটকে গেলেন গারনাচো। অ্যাকুনার বদলে ১৯ বছর বয়সী হুলিও সোলেরকে দলে নেওয়া হয়েছে। নিকো ও দিবালার বদলে সুযোগ পেয়েছেন ফাকুন্দো ও বুওনানোত্তে। তবে গারনাচোর বদলে এখনো কাউকে দলে নেওয়ার বিষয়টি জানায়নি আর্জেন্টিনা ফুটবল।
আর এমিলিয়ানো মার্তিনেজ ফিফার নিষেধাজ্ঞায় খেলতে পারবে না আসন্ন দুই ম্যাচে। তাই এমিকে দলে নেওয়া হয়নি।
গারনাচো বাঁ হাটুতে অস্বস্তি বোধ করছেন। সেই অস্বস্তি নিয়েই খেলেছেন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুটি ম্যাচ। চিকিৎসকরা গারনাচোকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে আসছে দুই ম্যাচে না খেলার জন্য।
১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
দেশেই অবসরের 'ভালো সম্ভাবনা' সাকিবের
নেইমারকে ঢাকায় আনবেন বাংলাদেশের রবিন
যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অর্থলগ্নি টেন্ডুলকারের