কারাগারে সাবেক এমপি লতিফের ওপর হামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ওপর হামলা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে তার ওপর কে বা কারা হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হুইল চেয়ারে বসা সাবেক এমপি লতিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এসেছেন কয়েকজন কারারক্ষী। এ সময় তিনি মাস্ক পরা ছিলেন। তার কপালের ডান পাশে ব্যান্ডেজ দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাসূত্র জানায়, কিছু বন্দী এমপি লতিফের ওপর হামলা চালান। কিল ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা লতিফকে রক্ষা করেন। নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেনকে একাধিক বার কল করা হলেও তিনি সাড়া দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত