রেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪২ এএম

রেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের ৭৪৪তম বোর্ডসভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়।

রেহানা রহমান বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সিএইচবি বিল্ডিং টেকনোলজিসের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য হিসেবেও সম্পৃক্ত রয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত