স্তন ক্যানসারের সচেতনতা স্ক্রিনিং জীবন বাঁচায়

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:৪১ এএম

নারীদের স্তন ক্যানসার নিয়ে সচেতন করার জন্যই প্রতি বছর অক্টোবর মাসকে বিশ^ব্যাপী স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। দেশে ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। স্তন ক্যানসার সচেতনতা বলতে এক প্রকারের প্রচেষ্টা বোঝায়। স্তন ক্যানসার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে আমাদের দেশে। স্তন ক্যানসার নিয়ে লজ্জা বা সামাজিক ট্যাবুও রয়েছে। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশে নারী বা পুরুষ যে কেউই প্রকাশ্যে স্তন বিষয়ক কোনো আলোচনা করতে অস্বস্তি বোধ করে। একইভাবে নারীদের স্তনে কোনো পরিবর্তন বা প্রাথমিক লক্ষণ দেখা দিলেও তারা তা গোপন রাখে। এমনকি অনেকেই মা বা স্বামীর কাছেও প্রথম দিকে গোপন রাখার চেষ্টা করে। এর ফলাফল শেষ পর্যায়ে গিয়ে শনাক্ত হয়। তখন করার কিছুই থাকে না।

স্তন ক্যানসার শনাক্তকরণ : সমাজের সবাই সচেতন হলে স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়েই দ্রুত শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন

প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা গেলে স্তন ক্যানসার ক্ষেত্রবিশেষে পুরোপুরি নিরাময়যোগ্য এবং এর মাধ্যমে স্তন ক্যানসারজনিত মৃত্যুহার হ্রাস করা সম্ভব।

শনাক্তকরণের উপায় : স্তনের স্ব-পরীক্ষা : চিকিৎসকরা ২০ বছর বয়স থেকে বাড়িতে বসে নিজেই নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন। এর মাধ্যমে স্তনে কোনোরূপ অস্বাভাবিকতা বা পরিবর্তন থাকলে তা বোঝা যায়।

ডাক্তারের শনাক্তকরণ : একজন ডাক্তার বা অন্য কোনো পেশাদার স্বাস্থ্যসেবী দ্বারা স্তনের পরীক্ষা করানো হয়। ২৯ থেকে ৩৯ বছর বয়সের মধ্যে, নারীদের প্রতি ১ থেকে ৩ বছরে একবার স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা ঈইঊ করানো উচিত। ৪০ ঊর্ধ্ব নারীদের প্রতি বছর ১ বার নিয়মিত ঈইঊ করানো দরকার।

ম্যামোগ্রাফি : ম্যামোগ্রাফি হলো স্তনের এক ধরনের কম মাত্রার এক্স-রে। ম্যামোগ্রাফি স্তন টিস্যুর বৈশিষ্ট্যপূর্ণ ভর বা মাইক্রোক্যালসিফিকেশন পরীক্ষা করে স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ নিশ্চিত করা হয়। ঝুঁকির মাত্রার ওপর নির্ভর করে ম্যামোগ্রামের সঙ্গে স্তনের এমআরআইও করা যেতে পারে।

স্তন স্বাস্থ্য পরিকল্পনা : ২৯ থেকে ৩৯ বছর বয়সী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে পেশাদার স্বাস্থ্যকর্মীর কাছে প্রতি ১-৩ বছর অন্তর একটি ক্লিনিক্যাল স্তন পরীক্ষা (ঈইঊ) করানো উচিত। ৪০ বছর বয়সের পরে, নারীদের প্রতি বছর একজন পেশাদার স্বাস্থ্যকর্মীর দ্বারা ঈইঊ করা উচিত। ২০-এর অধিক বয়সী নারীরা প্রতি মাসে একবার নিয়মিতভাবে স্তনের স্ব-পরীক্ষা (ইঝঊ) করতে পারেন। ৪০ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রতি বছর একটি ম্যামোগ্রাম করা উচিত। যতদিন তারা সুস্থ থাকে ততদিন এই রুটিন চালিয়ে যাওয়া উচিত। তবে স্তনের স্ব-পরীক্ষা করার সময় একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেখিয়ে নেবেন যে তাদের স্ব-পরীক্ষার কৌশল সঠিক কিনা? স্তন ক্যানসারের জন্য উচ্চ ঝুঁকিতে থাকা নারীদের প্রতি বছর একটি এমআরআই এবং ম্যামোগ্রাম করা উচিত। শুরুতে ধরলে পড়া স্তন ক্যানসার যায় যে সারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত