ছড়ার পানি নিষ্কাশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৭ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পূর্ব লইয়ারকুল গ্রামে অন্যায়ভাবে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলে নিয়ে দেয়াল নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার মতিগঞ্জ এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পূর্ব লইয়ারকুল গ্রামের রাস্তার পাশের সেতুর মুখে স্থানীয় প্রভাবশালী আজিরুন বেগম সরকারি ও গ্রামের মানুষের জায়গা অবৈধভাবে দখল করে দেয়াল নির্মাণ করে। এতে একটি ছড়ার পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে যায়। পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় রাস্তার ওপর পানি জমে রাস্তাও ভেঙে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আজিরুন বেগম বলেন, ‘এ বিষয়ে এখন আমার কোনো বক্তব্য নেই, সময় এলে আপনারা জবাব পাবেন। আপনারা একটু যাচাই-বাছাই করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত