গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে বাধা দিলে এক যুবককে ছাদ থেকে ফেলে হত্যা করেছে ছিনতাইকারীরা। কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠক চলাকালে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় অপহৃত শিক্ষকের বস্তাবন্দি লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ে বাধা দিলে এক যুবককে ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে ছিনতাইকারীরা। ট্রেন থেকে পড়ে অপর এক যাত্রী আহত হন। গতকাল শুক্রবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছু যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রেনটি গতকাল শুক্রবার ভোর রাতে কালিয়াকৈরের সোনাখালি এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা ছাদে থাকা যাত্রীদের টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই শুরু করে। চলন্ত ট্রেনে ছিনতাইয়ে বাধা দিলে এক যুবককে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। এ সময় শামীম ইসলাম নামে এক যাত্রী পা ফসকে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে।
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠক চলাকালে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে এই ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন (৩২) ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। আহতরা হলেন নবীপুর গ্রামের মোজাফফর হোসেন (৫০), তার ছেলে আক্তার হোসেন (৩০) ও জসিম উদ্দিন (৫৫)। ঘটনাস্থল থেকে মারুফ (১৯) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত মারুফ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সালিশ চলাকালে বখাটে মারুফ, মারফত ছুরি দিয়ে রাজিবের বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। রাজিবকে বাঁচাতে তার বন্ধু আক্তার, তার বাবা মোজাফ্ফর এবং জসিম এগিয়ে গেলে তাদেরওে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা মারুফ নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে দেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া-কুতুবদিয়া : নিখোঁজের ১৪ দিন পর কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তার বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে তার লাশ পাওয়া যায়।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর আরিফকে অপহরণের পর থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
