নাইজেরিয়ার ফুটবল দল মঙ্গলবার লিবিয়ার বিপক্ষে আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে। লিবিয়ার একটি বিমানবন্দরে ১৩ ঘণ্টা জিম্মি দশায় আটকা পড়েছিল তাদের খেলোয়াড়রা।
রবিবার রাতে নাইজেরিয়ার সুপার ঈগলস দলটি লিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু তাদের গন্তব্য বেনগাজি বিমানবন্দরের পরিবর্তে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে আল আব্রাক বিমানবন্দরে পাঠানো হয়। পুরো রাত আব্রাক বিমানবন্দরে খাদ্য ও পানীহীন অবস্থায় আটকা পড়েছিল।
নাইজেরিয়ার অধিনায়ক উইলিয়াম ট্রুস্ট-একং টুইট করে জানান, "১২ ঘণ্টারও বেশি সময় ধরে আমাদেরকে লিবিয়ার একটি পরিত্যক্ত বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। আমাদের বিমানটি বেনগাজি বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ করে অন্যত্র পাঠানো হয়েছে। ফোন যোগাযোগ, খাবার বা পানীয় কিছুই নেই। এই ধরনের আচরণ সত্যিই লজ্জাজনক।"
এমন অবস্থায় নাইজেরিয়ার খেলোয়াড়রা ম্যাচটি না খেলে দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়।
নেশন্স কাপে নাইজেরিয়া ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে। অন্যদিকে লিবিয়া ৩ ম্যাচে জয়হীন লিবিয়া ১ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তলানীতে।
ক্রিকেট আর সিনেমার 'বিস্ফোরণ' দেখতে পাচ্ছেন শাকিব খান