পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতায় কূটনৈতিক সম্পর্ক তলানিতে ভারত-পাকিস্তানের। ৯ বছর পর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার পাকিস্তান যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেদিন সন্ধ্যায় তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। রাতে আমন্ত্রিত অতিথিদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নৈশভোজে যোগ দেবেন জয়শঙ্কর।

তবে ইসলামাবাদে গেলেও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়ে জয়শঙ্কর আলোচনা করবেন না বলে জানিয়েছেন তিনি। তবে সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিংবা পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে কুশলবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জয়শঙ্করের ভারতে ফেরার কথা। গুরুত্বপূর্ণ বৈশি^ক এই সম্মেলনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ জুড়ে লকডাউন ঘোষণা করেছে

পাকিস্তান সরকার। দেশ জুড়ে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত