খাগড়াছড়িতে একজনকে গুলি করে হত্যা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:১৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সুত্রে জানান যায়, সোমবার রাতে স্বর্ণ কুমার গ্রাম পাহাড়া দিচ্ছিল, পাহাড়া দেওয়ার সময় কোনো এক সময়ে দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্বর্ণ কুমার ত্রিপুরা তিন সন্তানের জনক। তিনি এলাকার শান্তশিষ্ট ও ভদ্র একজন ব্যাক্তি এবং একজন নামকরা বাবুর্চি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, সোমবার দিবাগত ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির খুব কাছ থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, গত রাতের কোনো এক সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে ঠাণ্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুবুর্ত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত