সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত