যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২:০২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খান নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাত ২টার পর ছোট দারোগার হাট বাজারের পশ্চিম পাশে লালানগর গ্রামের তাহের মঞ্জুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি উত্তর কলাবাড়িয়া গ্রামের জিন্নাত আলী হাজী বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে।

নিহত ব্যক্তির বড় ভাই মো শ্যামসাদ খান বলেন, ‘সরকার পতনের পর ফিরোজ খান এলাকায় ছিল না। গতকাল সে আমাদের এক বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুই দফায় হামলা চালিয়ে তাকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রথমে রাত ৮টার দিকে ১৫/২০ জন দুর্বৃত্ত হামলা করতে আসলে সে ঘরের পেছনে একটি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা করে বাড়িতে আসার চেষ্টা করে সে। কিন্তু পথে সিএনজিকে আটকে তাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমার বোন এবং আমার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যুবলীগ নেতা ফিরোজ খানকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আবারও উত্তাল শাহবাগ, মুখোমুখি অবস্থানে পুলিশ ও আন্দোলনকারীরা

দেশে চলছে হরিলুট! যুবদল নেতা একাই নিয়ে নিলেন ১০ ভবনের টেন্ডার

তিনি বলেন, ‘নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনো সীতাকুণ্ড থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির চারটি মামলা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত