ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ শুনানি আজ

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর আজ রবিবার শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ‘বাংলাদেশ এবং অন্যান্য বনাম অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী’ শিরোনামের আবেদনটি আজ কার্যতালিকার শীর্ষে রয়েছে।

‘দলবাজ’ ও ‘আওয়ামী মদদপুষ্ট’ বিচারপতিদের অপসারণের দাবিতে গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও কর্মসিূচ পালন করে। ওই দিন হাইকোর্টের ১২ বিচারপতিকে আজ রবিবার থেকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেন প্রধান বিচারপতি। সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা আন্দোলনকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান। একই সঙ্গে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর আজ রবিবার শুনানি হবে বলে জানান তিনি। এর ধারাবাহিকতায় আলোচিত এ মামলাটি কার্যতালিকায় এলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত