গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।  এর ফলে আর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বিশ্ববিদ্যালয়টি। 

আজ সোমবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, ‘এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব। এজন্য ইতিমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নিয়মনীতিও ফরম করা হয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি না। সেখানে আমাদের থাকার কোনো বাধ্যবাধকতাও নেই। আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করাবো।’

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু হয়। পরবর্তীতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত