দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১শ ৩৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও এক হাজার ১শ’ ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম