ইয়ারবাড পরে গেম খেলা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১১:৩০ পিএম

স্মার্টফোনের জন্য অপো জনপ্রিয় একটি ব্র্যান্ড। তবে এই সংস্থার ইয়ারবাড কিংবা স্মার্টওয়াচও জনপ্রিয়তায় একটুও পিছিয়ে নেই। ব্যবহারকারীদের জন্য একের পর এক ইয়ারবাড আনছে বাজারে। যেগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এবার সংস্থা নিয়ে আসছে তাদের অপো এনকো এক্স৩।

অপো এনকো এক্স৩৫০ডিবি পর্যন্ত সক্রিয় নয়েজ বন্ধ করবে। তারা ভিপিইউ সমর্থনসহ একটি ট্রিপল-মাইক সিস্টেম দিয়েছে ইয়ারবাডটিতে। যা আরও ভালো ও পরিষ্কার শব্দ শুনতে সাহায্য করবে ব্যবহারকারীকে। ইয়ারফোনগুলোতে এআই-ব্যাকড ভোকাল নয়েজ রিডাকশন অ্যালগরিদম ব্যবহার করা হয়, যা ২০০ শতাংশ ভোকাল নয়েজ ক্যান্সেলেশন উন্নত করার দাবি করা হয়। এটি একটি ডেডিকেটেড গেমিং মোডের সঙ্গে আসছে। যা গেমারদের কথা চিন্তা করেই সাজিয়েছে সংস্থা।

ইয়ারফোনগুলো ব্লুটুথ ৫.৪ সংযোগের পাশাপাশি এলএইচডিসি ৫.০ অডিও কোডেক সমর্থন করবে। দ্বৈত ডিএসির পাশাপাশি একটি ১১ মিমি এবং একটি ৬ মিমি টুইটার দিয়ে সজ্জিত হতে পারে। প্রতিটি ইয়ারফোনে একটি ৫৮এমএএইচ ব্যাটারি এবং একটি ওচ৫৫ রেটিং

থাকতে পারে, যখন চার্জিং কেস সম্ভবত একটি ৫৬৬এমএএইচ সেল পাবে। ইয়ারফোন বেইজ এবং কালো এই দুটি রঙে আসতে পারে। চীনে ২৪ অক্টোবর লঞ্চ হবে ইয়ারবাডটি। তবে আন্তর্জাতিক বাজারে ইয়ারবাডটি কবে আসবে তা জানা যায়নি। এমনকি দাম সম্পর্কেও এখনো কিছু খোলাসা করেনি সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত