আন্দোলনে গুলি ছোড়া সেই যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট এলাকায় অস্ত্র দিয়ে গুলি করার অভিযোগে কথিত সেই যুবলীগ নেতা মো. ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ফেনী জেলার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ফিরোজ মুরাদপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজি করতেন।  ২০১৫ সাল থেকে ফিরোজ নিজেকে যুবলীগের নেতা দাবি করে আসছিলেন। তিনি ওই বছরের ডিসেম্বরে নগরে বিলবোর্ড টাঙিয়ে আলোচনায় আসেন। 

ওই সময় যুবলীগের মিছিল সমাবেশে সামনের সারিতে তাকে দেখা যেত। সর্বশেষ গত ১৬ জুলাই নগরের মুরাদপুরে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে তাকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। এরপর ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে নিহত দোকানকর্মী সায়মান মাহিন খুনের মামলায় তাকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত