বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আলমগীর গ্রেপ্তার 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম

সাভারের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে আমিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্য এসআই ফয়সাল।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন আমিনবাজার ইউনিয়নের মৃধারটেক গ্রামের মৃত নবী হোসেনর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়ায় একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তার যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ছিল।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার বাজার বাসষ্ট্যান্ডের ওয়াপদা রোডের তিন রাস্তার মোড়ে মাছ ব্যবসায়ী নবী হোসেন মোড়লকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে আমিনবাজার এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, মাছ ব্যবসায়ী নবী হোসেন মোড়লকে গুলি করে হত্যার ঘানায় আকলিমা খাতুন বাদী হয়ে সাভার মডেল থানায় গত ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলমগীর হোসেনকে দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৪টি মামলার তথ্য পাওয়া গেছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত