রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাসান হাওলাদার (২২) নামে এক লেগুনা চালক খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অপর লেগুনা চালক নুরে আলম (২৩)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাদেরক উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত নুরে আলম জানান, তারা রামপুরা বনশ্রী থেকে খিলগাঁও মাদারটেক রোডে লেগুনা চালান। কয়েকদিন ধরে বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদাদাবি করে আসছিল। মঙ্গলবার রাতে ইমনসহ কয়েকজন চাঁদাবাজ রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করলে বাঁধা দেন তারা। এই সময় তারা হাসানকে ছুরিকাঘাত করে। বাঁধা দিলে নুরে আলমকেও ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসানের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
নিহত হাসানের বোন তানিয়া আক্তার জানান, তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। হাসানের নিজের লেগুনা চালাতেন।
চিরকুট লিখে এক রাতে ১৭ বৈদ্যুতিক মিটার চুরি
হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম