কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে: মির্জা ফখরুল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পিএম

কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উপদেষ্টারা কখন কী বলেন, আমাদের খটকা লাগে। আমি আশা করব, একটা সরকারে দায়িত্ব পালন করছেন উপদেষ্টারা। তারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য একটাই এবং দায়িত্বও তাদের একটাই দিয়েছি। সেটা হচ্ছে, অতি দ্রুত জঞ্জাল দূর করে অর্থবহ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়।’

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এ জন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।’

তিনি আরও বলেন, সংস্কারের কথা আমরা ২ বছর আগেই বলেছি। নতুন রাষ্ট্র কাঠামোর কথা আমরা ৩১ দফার মধ্যে ছিল। দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। অন্তর্বতী সরকারকে শুধুমাত্র নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের পরিবেশ তৈরির এক দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এখন সতর্কতার সঙ্গে লক্ষ্যে পৌঁছাতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের এই সময়টা খুব সতর্কতার সঙ্গে পার করতে হবে। আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা পরিবর্তন চেয়েছি, আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি, আমরা যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে চেয়েছি, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, তাঁদের খুব ধৈর্য ধরে অন্তত সতর্কতার সঙ্গে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত