আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে যে কোনো দলই কোচ হিসেবে লুফে নিতে চাইবে। খেলোয়াড়ী ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি কি ভবিষ্যতে কোচিংকে পেশা হিসেবে বেছে নেবেন? সেটা না হলে খেলা ছাড়ার পর তিনি কী করবেন? এসব নিয়েই এবার মুখ খুললেন ফুটবল জাদুকর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ ভাবনার ব্যাপারে মেসি বলেন, ‘আমি কোচ হতে চাই না। তাছাড়া আমি এখনো নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। আসলে আমি বর্তমানে যা করি সেটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার কথাই ভাবি।’
ইনজুরিকে পেছনে ফেলে ইন্টার মিয়ামির হয়ে এবারের মৌসুমে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। এ বছর এমএলএসে সাপোটার্স শিল্ড জিতেছে মায়ামি। এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পাঁচজনের চূড়ান্ত তালিকায় আছে মেসির নাম। এ মৌসুমে মাত্র ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা।
ঋণের টাকা ফেরত না দেওয়ায় সাকিবের কম্পানিকে আইনি নোটিশ
২০২৬ বিশ্বকাপ নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয় মেসিকে