বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান বলেছেন, বহু ইতিহাস দেখেছি, কিন্তু যেভাবে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এমন ইতিহাস কখনও দেখি নাই। পৃথিবীর কোনও দেশ তাকে আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। সেখানে বসে তিনি ইতিমধ্যে কয়েকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার করছেন।
গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় আজ শুক্রবার সকালে কালিয়াকৈর পৌর শ্রমিকদলের কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। পৌর শ্রমিক দলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামছুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রবিনসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
মুজিবুর রহমান বলেন, একটি মহল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা পরিকল্পনা করছে। এর ধারাবাহিকতায় এদেশের শিল্প-কারখানা ধব্বংস করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে ফ্যাসিবাদী সরকারের একটি কুচক্রী মহল। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারও উসকানিতে পা দেওয়া যাবে না।
তিনি এ সময় বিএনপির নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিও জানান বিএনপির এই নেতা।
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলে ৪ থাই নাগরিক নিহত
‘এলডিপির প্রেসিডেন্ট অলি-মহাসচিব রেদোয়ান, অন্য নাম প্রচার করলে ব্যবস্থা’