কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে মাছ ধরা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে জোরপূর্বক সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন (৪৯) নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির কাকৈরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই গ্রামের মৃত.আব্দুল গফুরের ছেলে তিনি । শনিবার (২ নভেম্বর) অভিযুক্ত জয়নাল আবেদীনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই শিশু বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরা দেখতে যায়। সেখানে মাছ ধরা শেষে ওই দিন সন্ধ্যার আগমুহূর্তে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অটোরিকশা চালক জয়নাল আবেদীন। পরে শিশুটি রক্ত মাখা সেলোয়ার কাপড় নিয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। ঘটনাটি শুনার সঙ্গে সঙ্গে তার মা পাশ্ববর্তী নাথেরপেটুয়া একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্মরত ডাক্তার তাকে লাকসাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখানে ওই শিশুর অবস্থা আশঙ্কজনক দেখে কর্মরত ডাক্তারগণ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা রয়েছে। পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতে ওই অটোরিকশা চালক জয়নাল আবেদীনকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে শিশুর মা বলেন, তিনি নতুন ঘর নিমার্ণের কাজ করতেছেন। এরি ফাঁকে মেয়ে পাশের পুকুর পাড়ে মাছ ধরা দেখার জন্য যায়। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জয়নাল আবেদীন। পরে সে আমাকে ঘটনাটি বলে, প্রথমে তাকে নাথেরপেটুয়া, লাকসাম ও শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমার মেয়ে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। রক্ত বন্ধ হচ্ছে না। এ ঘটনার সুস্থ বিচার চাই। 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, অভিযোগের আলোকে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করার পর রিপোর্ট আসলে এ ঘটনার সঠিক কারণ জানা যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত