পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন বিভাগের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিম্মি হওয়া ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের তক্তাখালি খালে এ গোলাগুলির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের রাতে বুড়িগোয়ালিনি স্টেশনে আনা হয়েছে।
সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।
জিয়াউর রহমান বলেন, ‘সুন্দরবনের তক্তাখালী এলাকায় বনদস্যু বাহিনীর উপস্থিতি জেলেদের মাধ্যমে জানতে পেরে গতকাল দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দস্যুরা আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে দস্যুবাহিনী ডেরা ও মালপত্র ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়।’
কলেজের টাকায় অধ্যক্ষ কন্যার দেখভালে লোক!