কুমিল্লা সিটি কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে 'মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা নগরীর সিটি কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা বন্ধুদের আড্ডায় পড়ে সিগারেট খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে মাদকে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ-পরিবারে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সকলকে এ মাদক থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও বলেন, ইদানিং মেয়েদেরও সিগারেট খাওয়ার প্রবণতা বেড়েছে। তারা সিগারেট খেয়ে নিজেদের স্মার্ট ভাবতেছে। সিগারেট খাওয়াতে কোনো স্মার্টনেস নেই। আমি একজন মেয়ে হয়ে সিগারেট খাওয়াকে লজ্জাজনক মনে করি। ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীদের মাদক থেকে দূরে সরে পড়াশোনায় মননশীল হতে হবে। সবাইকে পড়াশোনা টার্গেট নিয়ে করতে হবে। সবার ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তোমরা উদ্যোক্তা হতে পারো, ব্যবসা করতে পারো।
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান। সিটি কলেজ পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আবুল কাশেম প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে ‘মাদককে না বলুন’ লাল কার্ড প্রদর্শন করেন।
সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগনে গণপিটুনিতে নিহত
‘ব্যক্তির কলমের খোঁচায় নয়, সংবিধান বদলানো যাবে জনগণের মতামতে’