চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দলের সভাপতি আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে মানিক মিয়া (৫০) নামের এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। সোমবার অভিযান চালিয়ে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

মানিক মিয়া উপজেলার পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে । তিনি বোনারপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। 

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি জানান, এ ঘটনায় মানিক মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট সরকার পতনের কয়েকদিন পর থেকে বোনারপাড়া এলাকায় প্রত্যেক সিএনজির চালকের কাজ থেকে চাঁদা আদায় করতো একটি চক্র। সেই চক্রের নেতৃত্ব দিতেন মালিক মিয়া। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে নানাভাবে ভয়ভীতিসহ হুমকি দিতেন। চাঁদা বন্ধ করতে একাধিকবার অনুরোধ জানান চালকরা। কিন্তু চক্রটি তাদের পেশীশক্তি দেখিয়ে অবৈধ চাঁদা আদায়ের কার্যক্রম চালাতে থাকে। এক পর্যায়ে তারা অতিষ্ট হয়ে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পে অভিযোগ দেয়। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে চাঁদাবাজির মূলহোতা মানিক মিয়াকে আটক করে সাঘাটা থানায় হস্তান্তর করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত