ইউটিউব বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার উপায়ও এনেছে প্ল্যাটফর্মটি। সেজন্য টাকা খরচ করে ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে খরচ অনেক বেশি হওয়ায়, সেখানে ব্যবহারকারী তুলনামূলক কম। এজন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ কমাতে নতুন সুবিধা আনছে ইউটিউব। ইউটিউবের পক্ষ থেকে নতুন সাবস্ক্রিপশন টায়ার পরীক্ষা করা চলছে, যেখানে অনেক কম খরচে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই নতুন প্রিমিয়াম লাইট প্ল্যানে কম খরচ হবে।
সাবস্ক্রাইবার বাড়াতে যা করবেন
সম্পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে এই প্রিমিয়াম লাইট ভার্সনে অনেক কম খরচেই বিজ্ঞাপন সরানো যেতে পারে। এখনো পর্যন্ত এই ইউটিউব প্রিমিয়াম লাইটের খরচ, বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে এর দাম ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের তুলনায় অর্ধেক হবে।
এই প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের বিস্তৃতি থেকে বোঝাই যায় যে ইউটিউব যেসব দর্শক বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট দেখতে চাইছে, তাদের গুরুত্ব দিতে চাইছে এবং ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের বিকল্প ভাবছেন। এখন পর্যন্ত ইউটিউব আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এর আগের বছরে বেশ কিছু দেশে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। ইউটিউব তার এই প্রকল্প ক্রমে ক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, থাইল্যান্ড ইত্যাদি দেশে নিয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটি এমনই রিপোর্ট দিয়েছে। প্রিমিয়াম লাইটে তুলনায় সস্তায় মিলবে সাবস্ক্রিপশন। স্ট্যান্ডার্ড ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বেশ কিছু অফার ও বেনিফিট থাকে, যার মধ্যে বিজ্ঞাপন ছাড়া স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক, ইউটিউব মিউজিকের অ্যাক্সেস ইত্যাদি পাওয়া যায়, সেখানে প্রিমিয়াম লাইট মডেলে শুধু বিজ্ঞাপন সরানোর দিকেই নজর দেওয়া হয়েছে।
