গাইবান্ধায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করার নির্দেশের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের ওয়াহেদুর রহমান। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

বাদী পক্ষের আইনজীবী রেজওয়ানুল হক ম-ল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। মিছিলটি ডিবি রোড হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে সার্কিট হাউজের দিকে যাচ্ছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে তৎকালীন পুলিশ সুপারের সরাসরি হুকুমে আন্দোলনরত মিছিলে গুলি চালানো হয়। পরে মামলার বাদী ওয়াহেদুর রহমানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত