ইফতেখারুজ্জামান বললেন

কর্র্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করেছে অনুঘটকের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

শেখ হাসিনার কর্র্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টে রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত